ধূমপানকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জেলা স্বাস্থ্য বিভাগের - The News Lion

ধূমপানকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জেলা স্বাস্থ্য বিভাগের

 


দি নিউজ লায়ন;   ধূমপানকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জেলা স্বাস্থ্য বিভাগের।তামাক মুক্তি কেন্দ্র  জনবহুল এলাকায় গুটখা, ধূমপান সহ নানান তামাকজাত দ্রব্যের ব্যবহার রুখতে কড়া বিশেষ অভিযান শুরু করলো। শুধুমাত্র সচেতনতামূলক প্রচার নয়, লোকালয়ে তামাকজাত দ্রব্য ব্যবহার করলেই মিলছে কড়া ধমক সঙ্গে ২০০ টাকা অবধি জরিমানা । এদিন পুরুলিয়া সদর হাসপাতাল, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড, হাট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ অভিযান চালালো পুলিশ ও তামাক মুক্তি কেন্দ্র । এই অভিযানে প্রভাব পড়েছে পুরুলিয়া জুড়ে ।


প্রসঙ্গত, ২০১৭ সালে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয় তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচার শুরু করে তামাক মুক্তি কেন্দ্র । কিন্তু বিগত ৪ বছরেও সচেতনতামূলক প্রচারে সাধারণ মানুষের পক্ষ থেকে কোন সদর্থক প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি তামাক মুক্তি কেন্দ্র আধিকারিকদের। তাই এবার সচেতনতার প্রচার নয়, তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা  নিচ্ছে তামাক মুক্তি কেন্দ্র ও পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.