ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা, - The News Lion

ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা,

 


দি নিউজ লায়নঃ  ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর সংলগ্ন অঞ্চল।কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।রবিবার বিমানবন্দর সংলগ্ন আবাসিক এলাকায় রকেটের মাধ্যমে হামলা চালান হয়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। হামলায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু ও ২ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।


 এর আগে রবিবার কাবুল বিমানবন্দরের কাছে হামলার বিষয়ে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  এরপর তালেবানের পক্ষ থেকেও দেশটির নাগরিকদের হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছে। গোষ্ঠীটি আফগান নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।  এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকেপি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.