ফটোশুটে আবেদনময়ী এই অভিনেত্রীর প্যান্টের দাম কত জানেন?
দি নিউজ লায়নঃ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি পদক্ষেপের খবর ওঠে পত্রিকার পাতায়। প্রশংসিত হয় তাঁর ড্রেসিং সেন্স। তাই দীপিকার পোশাক-পরিচ্ছদ নিয়ে জানার আগ্রহ সবার। সম্প্রতি দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ের ফিল্ম সিটিতে একটি ব্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন কালো প্যান্ট ও আবেদনময়ী ব্রালেটে।
সূত্রের খবর অনুযায়ী, এই ফটোশুটে দীপিকা পাড়ুকোন যে কালো প্যান্ট পরেছেন, সেটি আলেকজান্ডার ম্যাককুইন ব্যান্ডের। যেটির বর্তমান বাজার মূল্য দুই লাখ ৪১ হাজার টাকার বেশি। আর, আবেদনময়ী ব্রালেটের দাম প্রায় ৭৩ হাজার টাকা। সেদিন দীপিকার পায়ে যে জুতা ছিল, সেটির বাজার মূল্য ৪৬ হাজার টাকার বেশি। সব মিলিয়ে সেদিন প্যান্ট, জামা আর জুতায় দীপিকা খরচ করেছেন তিন লাখ ৬০ হাজার টাকার বেশি।
দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। আগামীতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে।


Post a Comment