ফের ভয়াবহ বন্যার কবলে ঘাটাল - The News Lion

ফের ভয়াবহ বন্যার কবলে ঘাটাল

 


দি নিউজ লায়নঃ  ফের ভয়াবহ বন্যার কবলে ঘাটাল। একদিকে ঝুমি নদী, অন্যদিকে শিলাবতী । ঘাটালের মনশুকায় ঝুমী নদীর জল বেড়ে প্লাবিতো দীর্ঘগ্রাম সহ বেশ কিছু গ্রাম, শনিবার সকাল থেকেই ঝুমী নদীর জল বাড়তে থাকায়   বিচ্ছিন্ন  খড়ার থেকে মনসুকা সড়ক যোগাযোগ। রাস্তার উপর দিয়ে বয়েছে ঝুমী নদীর জল।  ঝুমি নদির জলে দীর্ঘগ্রাম, পার্বতীচক,প্রসাদচক, ইড়পালা, সহ বেশ কিছু গ্রাম  প্লাবিত। 


আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকা ১ও মনসুকা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিলাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে যেকোনো সময় নদীর বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই বলেন ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘাটাল ব্লকের বারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে। ঘাটাল পৌরসভা ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ড জলে ডুবে রয়েছে ।বিভিন্ন জায়গায় মানুষ নৌকায় যাতায়াত করার চেষ্টা করছেন।


 কিন্তু প্রয়োজনের তুলনায়  নৌকার সংখ্যা খুবই কম। ঘাটাল মহকুমা প্রশাসন, ঘাটাল পৌর প্রশাসন একযোগে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের পাশে  দাঁড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো  খাবার দেওয়ার পাশাপাশি ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মাটির বাড়ি ভেঙে গিয়েছে।তিনি আরো বলেন যে একতলা বাড়ি গুলি সম্পূর্ণভাবে জলে ডুবে গেছে, বাড়ির ছাদে মানুষ আশ্রয় নিয়েছেন। বেশ কিছু এলাকায় দুর্গত মানুষদের উদ্ধার করে নিয়ে এসে ত্রাণশিবিরে রাখা হয়েছে ।দুর্গত মানুষদের জন্য বেশকিছু ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে । সেই সঙ্গে তিনি বলেন একটানা বৃষ্টির ফলে শিলাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। 


যেকোনো সময় বাঁধ ভেঙে গেলে গোটা ঘাটাল বন্যার কবলে পড়বে। যেভাবে জল গ্রামের পর গ্রামে ঢুকে বিভিন্ন গ্রামকে প্লাবিত করেছে তাতে অসহায় অবস্থার মধ্য দিয়ে বহু মানুষ দিন কাটাচ্ছেন। তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলেও তিনি জানান। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।বিডিও অফিসে এবং মহকুমা অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে । ২৪  ঘন্টা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। তবে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.