অসমে হিন্দু ধর্মস্থানের আশেপাশে কেউ গোমাংস বিক্রি করতে পারবে না
দি নিউজ লায়ন ; অসম রাজ্যের বিধানসভায় পাশ হয়ে গেলো বিতর্কিত গো সংরক্ষণ বিল। শুক্রবার পাশ হয়ে যাওয়া এই বিলে হিন্দু ধর্মস্থান তথা মন্দিরের পাঁচ কিলোমিটারের আশেপাশে কেউ গোমাংস বিক্রি করতে পারবেন না। মন্দিরের পাঁচ কিলোমিটারের আশেপাশে গোমাংস সম্পুর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে গোমাংসের ব্যাবসাকে নিষিদ্ধ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাশ করার সময় বিরোধী দল ওয়াকআউট করে। কারণ, সেই সময়অসম সরকার বিলটি বিধানসভার নির্বাচিত কমিটির কাছে পাঠাতে অস্বীকার করেছিলো। এদিন প্রায় দুই ঘন্টা আলোচনার পর বাজেট সেশনের শেষ দিনে বিলটি পাশ করা হয়। বিলটি পাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বিল পাশের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই বিলের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। এই আইনে গো মাংস না খাওয়া সম্প্রদায় যেমন হিন্দু, জৈন, শিখ ও অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় স্থানের বা প্রতিষ্ঠানের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জবাইয়ের অনুমতি দেওয়া হয় না। তবে কিছু ধর্মী অনুষ্ঠানে অবশ্যে এই বিধির উপরে ছাড় দেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই আইনের মাধ্যমে কাউকে গোমাংস খাওয়া থেকে বিরত রাখার কথা বলা হয়নি। তবে যে ব্যক্তি গোমাংস খাবেন তাঁর অবশ্যই অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে।

Post a Comment