রহস্যময় সেতু, যেখানে কুকুরদের আত্মহত্যা দেখতে পর্যটকদের ঢল নামে!
দি নিউজ লায়নঃ রহস্যময় সেতু, যেখানে কুকুরদের আত্মহত্যা দেখতে পর্যটকদের ঢল নামে!এই রহস্যময় সেতু থেকে লাফিড়ে পড়ে কুকুর। কেন লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, আজও এই রহস্যের সমাধান হয়নি। এই সেতুর নিচেই আছে পাথুরে এক নদী। যা অধিকাংশ সময়ই শুষ্ক থাকে। আর সেখান থেকে পড়ে এ পর্যন্ত প্রায় ৬০০ এরও বেশি কুকুর আত্মহত্যা করার চেষ্টা করেছে। যার মধ্যে মারা গেছে ৫০টিরও অধিক। স্কটল্যান্ডের ডাম্বারটন শহরে ১৫০ বছর আগে নির্মাণ করা হয় ওভারটন ব্রিজ। বর্তমানে এই ব্রিজটি ডগ সুইসাইডাল ব্রিজ নামেই পরিচিত বিশ্বজুড়ে।
স্কটল্যান্ডের ওভারটাউন ব্রিজে কুকুরদের মৃত্যুর দিকে ঝাঁপ দেওয়ার একটি অন্ধকার ইতিহাস রয়েছে।সেই ইতিহাস অনুযায়ী, ১৯৯৪ সালে কেভিন নামের এক লোক নিজের সন্তানকে খ্রিস্টানবিরোধী ও শয়তান দাবি করে সেতুর নিচে ফেলে দিয়েছিল। তারপর থেকেই এই ঘটনা ঘটছে।
নদী থেকে ব্রিজটি ৫০ ফুট উঁচুতে। জানা যায়, ব্রিজটির ডান দিকের এক স্থান থেকেই লাফ দেয় কুকুরগুলো। লাফিয়ে পড়ে বেঁচে যাওয়া অনেক কুকুর আবার দ্বিতীয়বার আত্মহত্যা করতে একই স্থান থেকে লাফ দিয়েছে। আর তারপর থেকেই এখানে পর্যটদের ভিড় জমে।

Post a Comment