অদ্ভুতঘটনা, পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূড়ে গিয়ে তা দিইয়ে পরিণত হচ্ছে - The News Lion

অদ্ভুতঘটনা, পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূড়ে গিয়ে তা দিইয়ে পরিণত হচ্ছে

 




দি নিউজ লায়নঃ   পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ।  হিমাচলপ্রদেশের মান্দি জেলার দুর্গম চৌহর উপত্যকায় ৬ থেকে ৭ টি পাহাড় থেকে পরিষ্কার দুধের মতো তরল বেয়ে পড়ছে। যা দেখে অবাক হয়ে যান এলাকাবাসী। আবার সেই দুধ  কিছটা দূরে গিয়ে তা দইয়ের রূপও নিচ্ছে। চৌহর উপত্যকার মানুষ দেবতা হুরঙ্গু নারায়ণের ওপর বিশ্বাস রাখে। চৌহর উপত্যকার রোপা পঞ্চায়েতের দাড়ু গ্রামের স্থানীয় লোকজন একে অলৌকিক ঘটনা বলে মনে করছেন।এই অলৌকিক ঘটনার খবর উপত্যকার মানুষের মধ্যে জানাজানি হতেই সেখানে দর্শনের ভিড় হয়ে যাচ্ছে। সকলেই এই দৃশ্য একবার দর্শন করতে চাইছে।


শুনলে আরও অবাক হবেন, এই গ্রাম থেকে কিছু দূরে মহাদেবের স্থান রয়েছে। সেখানে একটি পাহাড়ের ভিতরে ছোট ছোট গর্ত রয়েছে। যখন সেই গর্তগুলির ভিতরে হাত ঢোকানো হয়েছিল, তখন মহিলার স্তন আকৃতির কিছু ছিল বলে জানা গেছে। অনেক আগে থেকেই সেই জায়গা থেকে তরল দুধ বেরোত।  

এই জায়গায় আলাদা করে পুজোও হয়। এখানে ক্ষীর বানিয়েও বিলি করা হয়।মহাদেবের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে, দাড়ু গ্রামের পাশাপাশি ৬ থেকে ৭টি জায়গা থেকে এমন স্বচ্ছ দুধের তরল প্রবাহ বের হচ্ছে।  

নীচে রোপা গ্রামের একজন ব্যক্তি ৫ বছর আগেও পাহাড় থেকে দুধ বের হতে দেখেছিলেন। সেই সময় তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি।সম্প্রতি কিছু মানুষ রোপা খাদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দৃশ্যটি চোখ দৃশ্যটি দেখে এবং লোকজনদের জানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.