Independence Day: লালকেল্লার অনুষ্ঠানে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নিয়েও মুখ খুললেন মোদী - The News Lion

Independence Day: লালকেল্লার অনুষ্ঠানে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নিয়েও মুখ খুললেন মোদী

   


দি নিউজ লায়ন;  ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে দিল্লি লালকেল্লার অনুষ্ঠানে টোকিও ফেরত অ্যাথলিটদের দেশের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন মোদী। ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স ভারতের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি।টোকিও গেমসে নারীশক্তির উত্থানে উচ্ছ্বসিত মোদী দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নিয়েও মুখ খুললেন।


 অনুষ্ঠানে টোকিও অলিম্পিক থেকে পদকজয়ী নীরজ চোপড়া, মীরাবাঈ চানু, রবিকুমার দাহিয়া, পিভি সিন্ধুরা ছাড়া অন্যান্য অ্যাথলিটরাও উপস্থিত ছিলেন।এদিন ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে দিল্লি লালকেল্লার অনুষ্ঠানে ভারতীয় নাগরিকদের দেশের কীর্তিধারীদের জন্য গলা ফাটানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। টোকিও গেমসে পদকজয়ীদের পাশাপাশি অল্পের জন্য পদক হাতছাড়া করা ভারতীয় অ্যাথলিটদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান।


অলিম্পিকের সাতটি পদকের মধ্যে তিনটি এনেছেন মেয়েরা। হকি, গল্ফ, বক্সিংয়ের মতো প্রতিযোগিতায় দেশের মহিলা অ্যাথলিটদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সেই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, মেয়েরা দেশের গর্ব ও ভবিষ্যত। একই তাঁর সরকারের কার্যকালে দেশের ক্রীড়াক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সে বিষয়টিরও উল্লেখ করেছেন মোদী।


 তাঁর কথায়, দেশের পঠনসূচিতে আবশ্যিক হিসেবে ক্রীড়ার অন্তভূক্তি তাঁর সরকারের বড় সাফল্য। দেশের ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের সুফল টোকিও অলিম্পিকে পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া দেশের সব অ্যাথলিটদের হাত তুলে অভিবাদন জানিয়েছেন মোদী। আলাদাভাবে কথা বলেছেন পদকজয়ীদের সঙ্গে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.