জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে পরীমনি - The News Lion

জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে পরীমনি

 


দি নিউজ লায়নঃ  পরী মণির জামিন ও রিমান্ড শুনানির জন্য তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরী মণিকে হাজির করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে গতকাল পরী মণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।পরী মণির আইনজীবী মজিবুর রহমান বলেছেন, আজ বৃহস্পতিবার পরী মণির জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 


 এর আগে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরী মণিকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।  গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাড়ি থেকে আটক করে র‌্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‍্যাব। তাঁর ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। এরপর রাত ৮টা ১০ মিনিটে পরী মণিকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.