বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বেচে দিলেন Abhishek Bachchan
দি নিউজ লায়নঃ অভিষেক বচ্চন তাঁর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বেচে দিয়েছেন। মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টটি তিনি বেচেছেন ৪৫.৭৫ কোটি টাকাতে। বিক্রয়ের নথিপত্র নিবন্ধন হয়ে গেছে ১০ আগস্ট। সূত্রের খবরে আরও বলা হয়েছে, ওরলির ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রজেক্টের ৩৮ তলায় অ্যাপার্টমেন্টটি অবস্থিত।
এটি সাত হাজার ৫২৭ স্কোয়ার ফিটের। যাঁর কাছে বাড়িটি বিক্রি করেছেন, তাঁকে স্ট্যাম্প ডিউটি গুনতে হয়েছে ২.২৮ কোটি টাকা। ২০১৪ সালে অভিষেক বচ্চন অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ৪১.১৪ কোটি টাকা। তবে কে অভিষেক বচ্চনের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছেন, তাঁর নাম এখনও জানা যায়নি।

Post a Comment