e-RUPI নয়া প্লাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী
দি নিউজ লায়নঃ e-RUPI নয়া প্লাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী। এই প্লাটফর্মের মাধ্যমে লেনদেন করলে বিনিয়োগকারীররাও বিভিন্ন সুবিধা পাবেন। এদিন এই সিস্টেমের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ডিজিটাল লেনদেন এবং ডিজিটাল মাধ্যম আরও ভালো ভাবে তৈরি করতে গত ৬ থেকে ৭ বছর কাজ চলেছে । আর সেই কারণে গোটা বিশ্ব ভারতকে একটা সম্মানের জায়গা দেয়।
ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে তা বিশ্বের অনেক দেশেই নেই।এছাড়াও মোদী বলেন, আমার বিশ্বাস রয়েছে এই e-RUPI ব্যবস্থা দারুন ভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে খুব সহজেই e-RUPI ভাউচার মানুষের কাছে পৌছে যাবে। এই সিস্টেম ব্যবহারের ফলে খুব সহজে লাভের অংশ পৌঁছে যাবে ব্যবসায়ীদের কাছে।

Post a Comment