স্ত্রীর কাপড় বদলানোর ভিডিও জামাইবাবুকে পাঠাল স্বামী! তারপর... - The News Lion

স্ত্রীর কাপড় বদলানোর ভিডিও জামাইবাবুকে পাঠাল স্বামী! তারপর...

 



দি নিউজ লায়নঃ  মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক ব্যক্তি  স্ত্রীয়ের স্নান করা, কাপড় বদলানো ও অশালীন কিছু ভিডিও গোপনে রেকর্ড করে পাঠিয়ে দেয় জামাই বাবুকেই। আবার সেই ভিডিও দেখে ভগ্নিপতির স্ত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে জামাইবাবু।  শেষে পুলিশের দ্বারস্থ হন ওই বধূ। স্বামী ও জামাইবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী গোপনে সমস্ত ভিডিও রেকর্ড করে।


 সেই ভিডিও পরে পাঠায় তাঁদের জামাইবাবুকে। ভিডিও দেখে জামাইবাবু শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। মহিলা রাজি না হলে, সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।  শুধু তাই নয়, জামাইবাবু যখন শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে সেই সময় তাঁর স্বামী বাড়়িতেই ছিলেন বলেই অভিযোগ করেন তিনি।মহিলার অভিযোগ, তাঁর স্বামী উল্টে তাঁকে জামাইবাবুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে।


 এরপরেই জামাইবাবু ধর্ষণ করে তাকে। এমনকি পাশের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ আসার আগেই ওই ব্যক্তি অর্থাৎ নির্যাতিতার জামাইবাবু একটি সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করেন। তিনি সুইসাইড নোটে জানিয়েছেন, তাকে ফাঁসানো হয়েছে। এমনকি ৩০ লাখ টাকাও চাওয়া হয়েছে।যদিও মামলা সামনে আসাতেই পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে এবং গোটা ঘটনাটি তদন্ত করছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.