' মিতালি ' এবার ভারতের গর্ব
দি নিউজ লায়ন; ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রবিচন্দ্রণ অশ্বিন ও মিতালি রাজের নাম প্রেরনের সিদ্ধান্ত নিয়েছে এবং কে এল রাহুল, জসপ্রিত বুমরাহ এবং শিখর ধাওয়ানের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাবিত হবে । যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রনালয় এর আগে আসন্ন জতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এর আগে আবেদন জমা দেবার শেষ তারিখ ছিল ২১ শে জুন, যোগ্য ক্রীড়াবিদ/ কোচ / বিশ্ববিদ্যালয় গুলি থেকে মনোনীত আবেদন গুলি এই পুরস্কারের জন্য আমন্ত্রিত হয়েছিল এবং মন্ত্রকের এক সরকারী বিবৃতি অনুসারে তাদেরই মেইল করা হবে । মানিকা বাত্রা, রোহিত শর্মা, ভিনেশ ফোগাট, রানী রামপাল এবং মরিয়াপ্পান ফাঙগাতেলু গতবছর খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন । সম্প্রতি মিতালি একমাত্র মহিলা ক্রিকেটার হয়েছেন, যিনি ২২ বছরেরও সময় ধরে আন্তর্জাতিক ক্যারিয়ার করেছেন । কেবলমাত্র শচীন তেল্ডুলকরের (২২বছর ৯১ দিন) পুরুষ ও মহিলাদের ক্রিকেটে মিতালি রাজের চেয়ে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে । এছাড়াও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ফুটবলার সুনীল ছেত্রিকে সুপারিশ করেছে ।

Post a Comment