মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা না পেয়ে খুন, গ্রেফতার ঠিকা শ্রমিক - The News Lion

মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা না পেয়ে খুন, গ্রেফতার ঠিকা শ্রমিক

 


দি নিউজ লায়ন;   সুদূর মুম্বাইয়ের স্বনামধন্য ঠিকাদার সংস্থার মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা না পেয়ে তাকে খুনের দায়ে মুর্শিদাবাদের আঙ্গার পুর থেকে মুম্বাবাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হলো  ঠিকা শ্রমিক। ঘটনায় এদিন  ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃতের  নাম সাহেব শেখ। স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ।


জানা গিয়েছে, মহারাষ্ট্রের এনএম জোশী মার্গ থানা এলাকায় একটি নির্মীয়মান বাড়ি তৈরীর কাজে যান  মুর্শিদাবাদের আঙ্গারপুরের  দিনমজুর সাহেব শেখ। ঠিকাদার সংস্থার অধীনে তিনি কাজে লাগেন। লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে গেলে আর্থিক সমস্যায় পড়েন সাহেব। এর পরেই মুর্শিদাবাদে ফিরে আসতে চেয়ে নিজের বকেয়া টাকা দাবি করেন সাহেব ঠিকাদার সংস্থার মালিক মোহাম্মদ সাবির আলম মনির উদ্দিন শেখ এর কাছ থেকে। অভিযোগ, সেই টাকা বারংবার চেয়েও না পেয়ে ঠিকাদার সংস্থার মালিক ও সাহেব শেখ এর মধ্যে চরম বিবাদ শুরু হয় মুম্বাই এ।


অভিযোগ, এরপরই  সাবির প্রাপ্য টাকা না পেয়ে মাস দেড়েক আগে নির্মীয়মাণ ভবন থেকে মনিরুদ্দিন শেখকে নিচে ঠেলে ফেলে দেন। তার পর মুম্বই থেকে পালিয়ে এসে বাড়িতেই আত্মগোপন করে। মহারাষ্ট্রের এমএন জোশী মার্গ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চ। সোর্স মারফত জানতে পারে মুর্শিদাবাদের বাড়িতে বাড়িতেই আত্মগোপন করে আছেন সাবির। তারপরেই ব্লুপ্রিন্ট বানিয়ে স্থানীয় থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে আঙ্গারপুর থেকে অবশেষে গ্রেফতার সম্ভব হয়ে থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.