দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলাদের দুর্দান্ত জয় - The News Lion

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলাদের দুর্দান্ত জয়

 


দি নিউজ লায়ন;  হকি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ভারতীয় মহিলাদের দুর্দান্ত জয়। টোকিও অলিম্পিকের হকির কোয়ার্টার ফাইনালে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজকের ম্যাচ জিততেই হত ভারতের মহিলা হকি দলকে। সেই মতো প্রথম থেকেই আক্রমণে উঠতে থাকেন রানি রামপালরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪-৩ গোলে জয় ছিনিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখলেন রামপালরা। 


বলা বাহুল্য, শুরু থেকেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের ধারা বজায় রেখেছে ভারতীয় মহিলা হকি দল। যদিও ভাগ্যনির্ধারণের জন্য আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে। পুল এ এর শেষ ম্যাচে ব্রিটেন বনাম আয়ারল্যান্ডের খেলার ফলাফলের উপর নির্ভর করছে ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়া। আয়ারল্যান্ডের হার বা ম্যাচ ড্র হলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছবে ভারতের মহিলা হকি টিম।    


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.