মুখ্যমন্ত্রীর মুখ কেটে বিকৃত করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা - The News Lion

মুখ্যমন্ত্রীর মুখ কেটে বিকৃত করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

 


দি নিউজ লায়নঃ   মুখ‍্যমন্ত্রীর ছবি থেকে মুখ কেটে তা বিকৃত করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কাঁকসার বীরুডিহা বাসস্ট‍্যান্ডে । ঘটনা জানাজানি হতেই ক্ষোভ তৃণমূল কর্মীদের মধ‍্যে । বাসস্ট‍্যান্ডে হাজির হয়ে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূলের কর্মীরা । অবিলম্বে দোষীদের গ্ৰেপ্তারের দাবী জানিয়েছেন তারা । 


অভিযোগ , রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় লাগানো একাধিক পোষ্টার , ব‍্যানারে মুখ‍্যমন্ত্রী র ছবি থেকে মুখের অংশ কেটে নিয়েছে , কোথাও বিকৃত করে দিয়েছে । যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা রমন শর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন , তাদের কেউ এধরনের ঘটনার সাথে যুক্ত নয় । সামগ্ৰিক বিষয় খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.