ছিনতাই করে পালানোর সময় পথ দুর্ঘটনায় মৃত তিন ছিনতাইকারী - The News Lion

ছিনতাই করে পালানোর সময় পথ দুর্ঘটনায় মৃত তিন ছিনতাইকারী

 


দি নিউজ লায়নঃ  বুধবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সতকুই এলাকায়  ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায় যে খড়গপুর শহরের ইন্দাএলাকায় এক মহিলার মানি ব্যাগ ছিনতাই করে দ্রুত গতিতে পালিয়ে আসার সময় খড়গপুর লোকাল থানার সতকুই  এলাকায় একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি স্কুটারে থাকা তিন জন নাবালক ছিনতাইকারী। 


ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  দুই জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। একজনকে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত তিনজন নাবালক  ছিনতাইকারীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কোতোয়ালি থানার রামনগর গ্রামে। মৃত তিন জন নাবালকের নাম হলো সেক নাসির আলী ,তার বয়স ১৬ বছর,সেক সাজাহান আলী, তার বয়স ১৩ বছর  ও সেক সাহিদ আলী, তার বয়স ১৫ বছর । মৃত নাবালক তিন জন ছিনতাই কারীর কাছ থেকে  চারটি এটিএম কার্ড ও নগদ ১৭ হাজার টাকা  পুলিশ উদ্ধার করেছে। 


ওই তিনজন একটি স্কুটিতে ছিলেন।  খড়গপুর এর ইন্দা থেকে  ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের পিছনে পুলিশ ধাওয়া করে। যার ফলে দ্রুত গতিতে স্কুটি গাড়ি চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে  স্কুটি সমেত একটি ট্রাকের তলায় ঢুকে পড়ে।যার ফলে ওই দুর্ঘটনা টি ঘটে। খড়গপুর লোকাল থানার পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে  ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.