পাহাড়ের এগারটি জনজাতিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদিবাসী স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার
দি নিউজ লায়নঃ পাহাড়ের এগারটি জনজাতি কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদিবাসী স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রের ভাজপা সরকার। মোদি সরকারের বিরুদ্ধে এবার সংসদে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন প্রতিবার সংসদের অধিবেশন হয় আর প্রতিবার আমি গোর্খাদের থেকে বিচ্ছিন্ন পাহাড়ের এগারটি জনজাতির আদিবাসী স্বীকৃতির বিষয়টি সংসদে তিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সরকারপক্ষ প্রতিবার বিষয়টি শোনেন এবং আশ্বাস দেন দ্রুত পদক্ষেপ করার কিন্তু কোনো বার ই সেই পদক্ষেপ আর হয়ে ওঠে না।
ফলে পাহাড়ের এগারটি জনজাতি বছরের পর বছর ধরে বঞ্চিত থেকে যাচ্ছে তার অভিযোগ শুক্রবার তিনি বিষয়টি সংসদে তুললেও এ বিষয়ে কোনো রকম উত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে শান্তা অভিযোগ করেন 2014 সালে রাজ্য সরকার পাহাড়ের এগারটি জনজাতি কে আদিবাসী স্বীকৃতি দেয়া হয় সে ব্যাপারে 'রেকমেন্ডেশন' দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সাত বছর কেটে গেলেও কেন্দ্রীয় সরকার কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। শুধুমাত্র ভোটের সময় জনজাতির আদিবাসী স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতি দেয় বিজেপি ভোট মিটলে আর তাদের খুঁজে পাওয়া যায় না।

Post a Comment