রাবারের গুদামে বিধ্বংসী আগুন - The News Lion

রাবারের গুদামে বিধ্বংসী আগুন

 


দি নিউজ লায়ন;   মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ স্ট্র্যান্ড রোডের জেশপ বিল্ডিংয়ে পাশে একটি রাবারের গুদামে আগুন লাগে।  রাবারের গুদামটি একটি বহুতলের দোতালায় ছিল।সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন।। এরপর পাশের আরও দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।


 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন।  প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত থেকে আজ ভোর পর্যন্ত  চলে কুলিং প্রোসেস। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.