চরিত্রাভিনেতা ছবি বিশ্বাসের জন্মদিন
দি নিউজ লায়নঃ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত চরিত্রাভিনেতা ছবি বিশ্বাস। ১৯০০ সালের ১৩ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ‘অন্নপূর্ণার মন্দির’ চলচ্চিত্রে অভিনয়ের জলসাঘর’ চলচ্চিত্রের দাপুটে কিন্তু ক্ষয়িষ্ণু জমিদার বিশ্বম্ভর রায় যখন ছড়ি হাতে দেখিয়ে চলেন তার পূর্ব-পুরুষদের ছবি কিংবা ১৯৬২ সালে নির্মিত সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’য় উঁচুতলার রাশভারী মানুষ তখন সেই অভিনয় সবাইকে শিহরিত করে।
১৯৫৬ সালে তপন সিংহ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে তিনি যখন পাগড়ি এবং জোব্বা পরে ‘হিং চাই হিং’ বলে পর্দায় আসেন কাবুলিওয়ালার বেশে এবং একরত্তি মেয়ে মিনির সঙ্গে গড়ে ওঠে তার অসমবয়সী সখ্য, আর ছবির শেষে যখন রবি ঠাকুরের গল্পটিতে দেখা যায়, পিতৃহৃদয়ে কোথাও দেশভাগের কাঁটাতার নেই, তখন সেই বোধ একেবারে স্ব-শরীরে জেগে ওঠে আমাদের সামনে।
প্রায় প্রতিটি ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য ১৯৫৯ সালে সঙ্গীত নাটক আকাদেমি তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানান। ছবি বিশ্বাসের আরও একটি বৈশিষ্ট্য যে তিনি আদ্যপান্ত নাগরিক, অর্থাৎ আরবান পিপল। পঞ্চাশের দশকে শহর কলকাতায় বিলিতি কেতাদুরস্ত বঙ্গীয় অভিজাতকুল কেমন ছিলেন, তার একটি নিখুঁত প্রতিচ্ছবি ছবি বিশ্বাস অভিনীত বিভিন্ন চরিত্র। স্যুট-টাই এবং ধুতি-পাঞ্জাবি– দু’টি বেশেই তিনি ঔপনিবেশিক বাংলার একটি চেহারাকে ধরে রেখেছেন।
ছবি বিশ্বাস। প্রকৃত নাম শচীন্দ্রনাথ। বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত বাঙালি অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জলসাঘর’, ‘দেবী’, ‘কাঞ্চনজঙ্ঘা’ এবং তপন সিংহের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।

Post a Comment