গড়বেতায় গাড়ি আটকে খাবারের খোঁজ চালাল দাঁতাল - The News Lion

গড়বেতায় গাড়ি আটকে খাবারের খোঁজ চালাল দাঁতাল

 


দি নিউজ লায়নঃ  খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার লেদাপোল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে  গাড়ি আটকে তল্লাশি চালাল একটি  দাঁতাল হাতি। সোমবার দুপুরে গড়বেতার জঙ্গল পথে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে  পিচ রাস্তা। এটি ৬০ নম্বর জাতীয় সড়ক। বিষ্ণুপুর হয়ে চলে গেছে রানীগঞ্জ । 


এই রাস্তায় এর আগেও আলু বোঝাই , গম বোঝাই ট্রাক থামিয়ে  ট্রাক থেকে খাবার খেতে দেখা গেছে হাতিকে। সোমবার একের পর ট্রাক , লরি , মিনি ট্রাক থামিয়ে শুঁড় বাড়িয়ে খাবারের তল্লাশি চালায় বিশাল দেহী ওই দাঁতাল হাতি । অনেক গাড়ির চালক ভয়ে দাঁড়িয়ে পড়েন। 


অনেক গাড়ির চালক হাতিটির যাতে কোনো ক্ষতি না হয় এজন্য জোরে না চালিয়ে ধীর  যান। মিনিট কুড়ি পর দাঁতালটি জঙ্গলে ঢুকে পড়ে। যার ফলে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.