উন্নয়নের বৈঠকে একগুচ্ছ প্রস্তাব দিলেন মানস ভুইঁয়া
দি নিউজ লায়নঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রেশমি কোমল এর ডাকা পশ্চিম মেদিনীপুরের উন্নয়নের বৈঠকে একগুচ্ছ প্রস্তাব দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া ।
সব কটি দপ্তরের আধিকারিক , মন্ত্রীর প্রতিনিধি , বিধায়করা , প্রতিমন্ত্রী শিউলী সাহা , হুমায়ুন কবীর , শ্রীকান্ত মাহাতো সহ জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তরা সিংহ হাজরা ও সহ সভাধিপতি বিধায়ক অজিত মাইতি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক চলে। রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বৈঠকে জানান , কেন্দ্রের যে দুটি সংস্থা সড়ক যোজনার কাজ করছে তাদের কাজের গতি শ্লথ । মান ভালো নয় । সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও বিধায়ক দের নিয়ে এর সুরাহা করতে হবে।
বালিচকে রেলের উড়ালপুলের যে কাজ চলছে এই কাজে গতি আনতে হবে। মেদিনীপুর - খড়্গপুরের সংযোগে কাঁসাই নদীর ওপর একটি সেতু নির্মাণ করার প্রস্তাব দেন। সবং এর বরচারা থেকে আধাশিমলা হয়ে খড়িকা পর্যন্ত রাস্তা আড়াই বছরেও শেষ করতে না পারায় মানুষ সমস্যায় পড়ছেন । বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে আরো বেশি সংখ্যক গ্রামকে জুড়তে হবে।
মানস বাবু জানান , সংখ্যালঘু ও আদিবাসী উন্নয়ন প্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন কোথাও কোনো কাজ ফেলে রাখা চলবে না সে বিষয়ে আধিকারিকদের পাশাপাশি তিনি বিধায়কদের নজর রাখার আহ্বান জানান।

Post a Comment