দারুণ মজাদার জাফরানি বিরিয়ানি তৈরির সহজ উপায়
দি নিউজ লায়ন;
উপকরণ
পোলাওয়ের চাল
মুরগির মাংস
জায়ফল গুঁড়ো
পেঁয়াজকুচি
শাহি জিরে
জর্দার রং
টক দই
তেল
দুধ
ধনে গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
মাখন
আদা বাটন
কেওড়া জল
রসুন বাটা
জিরের গুঁড়ো
নুন
বিভিন্ন রকমের গরম মসলা
প্রণালি
প্রথমে এক কাপ মুরগির মাংসের সাথে এক চামচ আদা বাটা, রসুন বাটা, আধ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জায়ফল গুঁড়ো, শাহি জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন ও এক কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর পর ফ্রাইপ্যানে মাখন ও তেল দিয়ে তাতে আধ কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে মাখানো মুরগির মাংস দিয়ে তাতে এক কাপ চাল দিয়ে কষিয়ে নিয়ে এক কাপ দুধ ও পরিমান মতো জল দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
বিরিয়ানি হয়ে গেলে তার উপরে আগে থেকে করা সাদা পোলাও দিয়ে সুন্দর করে সাজিয়ে জাফরানের জল ও জর্দার রং মিশিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দমে রেখে দিতে হবে। ব্যস, হয়ে গেল জাফরানি বিরিয়ানি।

Post a Comment