আজই মমতার দিল্লি সফর
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের পর প্রথমবার মোদীর সঙ্গে বৈঠক করতে খোদ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক সেরে বিকেল ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রায় ২ বছর পর দিল্লি সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। এদিন সন্ধ্যায় দিল্লি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় দু’বছর পর ৫ দিনের রাজধানী সফর। আর দিল্লি সফরের আগেই আজ বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকায় নবান্নের অন্দরেও তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় কোনও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুর ১ টায় নবান্নে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক। তবে আজ কোনও বিষয়ে বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা নিয়ে মন্ত্রীদের মধ্যেও বাড়ছে জল্পনা। প্রসঙ্গত, আগামী ২ আগস্ট হওয়ার কথা ছিল মন্ত্রিসভার বৈঠক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজ গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেটা মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নেওয়া হবে, সেইজন্যই তড়িঘড়ি ডাকা হয়েছে মন্ত্রিসভার বৈঠক।
এর পাশাপাশি দিল্লি সফরে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আগামী বুধবার সম্ভবত হতে চলেছে মোদি-মমতা সাক্ষাৎ। এছাড়াও মমতা দেখা করতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে সঙ্গেও। কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পওয়ার-সহ শীর্ষ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মমতার। ২০২৪-এর উদ্দেশ্যে অফিসিয়াল বৈঠক না হলেও এ বৈঠক তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও দ্বিমত নেই।

Post a Comment