দার্জিলিংয়ের দুই মাদক কারবারিকে গ্রেফতার - The News Lion

দার্জিলিংয়ের দুই মাদক কারবারিকে গ্রেফতার

 


দি নিউজ লায়ন; গোপন সূত্রে অভিযান চালিয়ে দার্জিলিংয়ের দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার।  যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মালদা শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মাদক কারবারি নাম সন্তোষ বাসফোর , আকাশ বাসফোর। এদের বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়ি থানার টিকিয়াপাড়া এলাকায় । মালদায় বেআইনি সুগার সংগ্রহ করে ট্রেন ধরার জন্য টাউন স্টেশন যাচ্ছিল ওই দুই মাদক কারবারি। কিন্তু তার আগেই গোপন সূত্রে অভিযান চালিয়ে ওই দুজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি ৪২০০ টাকা নগদ এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.