- The News Lion

  


দি নিউজ লায়ন: দিলীপ কুমারকে দেখতে হাসপাতালে হাজির সায়রা বানু । গত মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন অভিনেতা দিলীপ কুমার। তাকে দেখতেই হাসপাতালে হাজির স্ত্রী সায়রা বানু। অফ হোয়াইট ফ্লোরাল প্রিন্টের কামিজে দেখা যায় অভিনেত্রীকে। সোমবার অর্থাৎ (5-7-2021) সায়রা বানু হাসপাতালে পৌঁছাতেই লেন্স বন্দী হন তিনি। 


প্রসঙ্গত গত ৬ ই জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। জানা গিয়েছিল, তার ফুসফুসে জল জমেছে। টানা পাঁচদিন হাসপাতালে রাখার পর কিছুটা সুস্থ হতেই ছেড়ে দেওয়া হয় অভিনেতা কে। আবার নতুন করে শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে ফের হাসপাতালে ভর্তি করা হলো অভিনেতা কে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.