তেরঙ্গায় মুড়ে শেষ বিদায় দিলীপ কুমারের
দি নিউজ লায়ন; বলিউডের ট্রাজেডি কিং বলা হয় অভিনেতা দিলীপ কুমারকে। ৯৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রয়াত হন এ কিংবদন্তী। এ তারকার মৃত্যুতে শোকে আচ্ছন্ন বলিউডসহ পুরো ভারতবর্ষ। জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে প্রয়াত এই কিংবদন্তীর দাফন হবে মুম্বাইয়ের জুহুর শান্তাক্রুজ কবরস্থানে। এছাড়াও দুপুরে মহারাষ্ট্রের স্থানীয় সরকার জানিয়েছে, দিলীপ কুমারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।
এর আগে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে এই অভিনেতার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে শেষবারের মতো দেখতে জড়ো হন বলিউডের নবীন প্রবীণ তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা। সিনেমা জগতে তিনি দিলীপ কুমার নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার।

Post a Comment