গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার গোসাপ - The News Lion

গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার গোসাপ

 


দি নিউজ লায়ন; শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে তপন সরকারের বসবাসের ঘরের মধ্যে রাত ন'টা নাগাদ ঢুকে পরে আস্ত এক গোসাপ!  এই সাপ বিষধর না হলেও, বিরাট আকার আকৃতি জন্য পরিবারের সদস্য এবং প্রতিবেশিদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। এরপর বনদপ্তরে বিষয়টি জানালে, স্থানীয় পশুপাখি উদ্ধারকারী অনুপম সরকার এসে পৌঁছায়, এবং সেটি বস্তাবন্দী করে নিয়ে যায়, বনদপ্তরের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।


 এ ব্যাপারে পরিবারে প্রধান, নিশ্চিন্ত হয়ে আমাদের জানান বাড়ির পেছনে একটি জঙ্গল থাকার কারণে সেখান থেকেই কোনভাবে হয়তো ঢুকে পড়েছিল এই সাপটি, তবে এখন অনেকটাই নিশ্চিন্ত,  অন্যদিকে সাপটিকেও তার প্রকৃত বাসস্থান জঙ্গলে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই বনদপ্তরকে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.