আজ আপনার কর্মস্থলে উপার্জন বাড়বে না কি ঝামেলা, জানতে নজর রাখুন আজকের রাশিফলে
দি নিউজ লায়ন;
বৃষ
ট্রেড ইউনিয়নকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
কর্কট
সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ঋণগ্রস্ত হতে পারেন।
সিংহ
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। কোনো সদ্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।
তুলা
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
বৃশ্চিক
পড়াশোনায় মন বসানোর চেষ্টা করুন, অন্যথায় পরীক্ষায় আশানুরূপ সাফল্য না-ও পেতে পারেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
ধনু
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
মকর
মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কুম্ভ
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই করে নিন।
মীন
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

Post a Comment