গলা কাটা অবস্থায় এক ব‍্যক্তিকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা - The News Lion

গলা কাটা অবস্থায় এক ব‍্যক্তিকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

 


দি নিউজ লায়ন;  গলা কাটা অবস্থায় এক ব‍্যক্তিকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা। গুরুতর জখম ওই যুবকের নাম শঙ্কর বাস্কে(২৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূষিলা এলাকায়৷ বুধবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অয্যোধ্যা এলাকায় রাস্তার পাশে পরে থাকতে দেখে চকরাম থেকে অয্যোধ্যায় খেলতে যাওয়া ভূষিলা সংলগ্ন চকরামের কয়েকজন। এরপরই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে আসে বালুরঘাট থানার পুলিশ। 


এদিকে কি ভাবে ওই যুবকের গলা কাঁটল? অয্যোধ্যা এলাকায় বা গেল কি করে? প্রশ্ন অনেক থাকলেও আপাতত এর কোন উত্তর নেই কারো কাছে৷ কারণ জখম ওই যুবক কথা বলতে পারছে না। কথা বলার চেষ্টা করলেই গলা দিয়ে গল গল করে রক্ত বেরচ্ছে। গতকাল সন্ধ্যায় নিজের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কিছু যুবক। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে ওই যুবকের অস্ত্রোপচার চলছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে ওই যুবক আতঙ্কজনক অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। যদিও পরিবারের দাবি সকালের পর থেকে আর বাড়ি ফেরেনি। সকালে কাজের জন্য বেরিয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.