জঙ্গি তৈরির টাকা জোগান দিচ্ছে জম্মু ও কাশ্মীর, উঠে এল হাড় হিম করা তথ্য
দি নিউজ লায়ন; জঙ্গি তৈরির টাকা জোগানো হচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে। দিন দশেক আগেই সেই চক্রের হদিশ পেয়েছে এনআইএ। এই সূত্র ধরে শ্রীনগর, অনন্তনগর, বারামুল্লার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এনআইএ–র সঙ্গে সহযোগিতা করেছে গোয়েন্দা বিভাগ আইবি, গুপ্তচর সংস্থা র, জম্মু ও কাশ্মীর পুলিশ। এনআইএ–র এক অফিসার জানালেন,
অনলাইনে চলত তরুণদের মগজধোলাই। বিদেশের সঙ্গেও সংযোগ ছিল। সেসব সূত্র তদন্ত করে দেখা হচ্ছে। এক দিন আগেই জঙ্গি কার্যকলাপে টাকা জোগানোর জন্য জম্মু ও কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন কুখ্যাত জঙ্গি সৈয়দ সালাউদ্দিনের ছেলে। তদন্তকারী এক অফিসার জানালেন, এই সন্ত্রাসে মদত জোগানোর জন্য টাকা জোগার করতেন, বিভিন্ন সূত্র থেকে সেব টাকা জোগার করতেন। হাওয়ালার মাধ্যমে সেই টাকা পাচার হত। মূলত হিজবুল মুজাহিদির জঙ্গি গোষ্ঠীর কাছেই ওই টাকা যেত।

Post a Comment