আজ আপনার কর্মপরিবেশ কেমন যাবে, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়ন;
মেষ
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃষ
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সফল হবেন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। নতুন বন্ধুলাভ হতে পারে।
মিথুন
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কর্কট
নিজেকে যথাযথ ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
সিংহ
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো না-ও থাকতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
তুলা
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ঝুঁকি নিয়ে কোনও কাজ করবেন না।
মকর
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।
কুম্ভ
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুদের শত্রুদের দুর্বল ভাববেন না।
মীন
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

Post a Comment