রাজু বিস্তের পদত্যাগ দাবি করে পোস্টার - The News Lion

রাজু বিস্তের পদত্যাগ দাবি করে পোস্টার

 


দি নিউজ লায়ন;    দার্জিলিংয়ের ভাজপা সংসদ রাজু বিস্তের পদত্যাগ দাবি করে পোস্টার পড়ল পাহাড়ে। পোস্টার দিল পাহাড়ে বিজেপির জোট সঙ্গী অখিল ভারতীয় গোর্খালিগ বা এবিজিএল। পোস্টারে দাবি করা হয়েছে 2009 থেকে দার্জিলিং লোকসভা আসনে দিতে আসছে বিজেপি পাহাড়ের মানুষ বিজেপিকে সমর্থন করছে অথচ প্রতিবার ভোট আসার আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা পাহাড়ে এসে পৃথক গোর্খাল্যান্ডের আশ্বাস দিয়ে যান এবং পাহাড়ের মানুষ তাদের বিশ্বাস করে ভোট দেন আর দুর্ভাগ্যজনক বিষয় হলো ভোট মিটে গেলে বিজেপি গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি পূরণ করে না। 


পোস্টারে আরো বলা হয়েছে দু বছর ধরে পাহাড়ের বিজেপি সাংসদ শুধুমাত্র সংসদে জিরো আওয়ারে প্রশ্ন তোলা ছাড়া তার কোনো ভূমিকা নেই গোর্খাল্যান্ড নিয়ে তিনি কোন তদবির করেন না। এইরকম সাংসদ থাকার চেয়ে না থাকা ভালো। তিনি অবিলম্বে পদত্যাগ করুন। একইসঙ্গে দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বাকেও  হুঁশিয়ারি দেয়া হয়েছে বিধানসভায় পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য। 


এ প্রসঙ্গে অখিল ভারতীয় গোর্খা লিগের জেনারেল সেক্রেটারি এসপি শর্মা বলেন গোটা উত্তরবঙ্গ জুড়ে বিজেপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একদিকে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ পৃথক উত্তরবঙ্গের দাবি করছেন আবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন পৃথক উত্তরবঙ্গের দাবি মানবনা। 2009 থেকে বিজেপি পৃথক গোর্খাল্যান্ডের কথা বলে এসে পাহাড় থেকে জিতছে অথচ দিল্লির কোন নেতা বা বাংলার কোন নেতা পৃথক গোর্খাল্যান্ডের বিষয় উদ্যোগী হচ্ছেন না। বিজেপির এই দ্বিমুখী নীতি পাহাড়ের মানুষ মেনে নেবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.