মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে মিষ্টি বিতরণ
দি নিউজ লায়ন; আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার ট্রফি জেতায় মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর শহরে মিষ্টি বিতরণ করা হয়। করোনার পরিস্থিতিতে এইবার মেসির জন্মদিন পালন করতে না পারলেও ট্রফি জয়ের আনন্দে রবিবার আর্জেন্টিনার পতাকা লাগিয়ে পথ চলতি মানুষদের পাশাপাশি মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকার বাসিন্দাদের মিষ্টি মুখ করানো হয় মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে।
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার ট্রফি জয় লাভ করায় মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে রবিবার মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয় মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেসি ফ্যান ক্লাবের সম্পাদক অভিষেক দাস সহ ওই ক্লাবের সদস্য রুদ্রজিৎ নাগ, স্বরূপ দত্ত, সুস্বাগত পড়িয়া সহ অন্যান্যরা।

Post a Comment