পুলিশি তৎপরতায় রুখলো নাবালক নাবালিকার বিয়ে - The News Lion

পুলিশি তৎপরতায় রুখলো নাবালক নাবালিকার বিয়ে

 


দি নিউজ লায়ন;  পুলিশি তৎপরতায় রুখলো নাবালক নাবালিকার বিয়ে। জানা গিয়েছে বৃহস্পতিবার আমবাড়ি পুলিশ থানা এলাকায় শাহুডাঙিতে নাবালিকা ও নাবালক দ্বয়ের বিবাহের খবর মেলে। সূত্রে মেলা খবরের ভিত্তিতে ওসি সজল রায়ের নেতৃত্বে পুলিশ টিম শাহুডাঙির ওই বাড়িতে পৌঁছায়। 


ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ ব্লকের বিডিও। দেখা যায় এক নাবাবালিকার সঙ্গে নাবালক পাত্রের বিবাহের আয়োজন করেছে পরিবার। পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা বিয়ে রুখে দিয়ে

দুই পরিবারকে বোঝায় বাল্যবিবাহ আইনানুগ অপরাধ। এরজন্য তাদের আইনানুগ কড়া শাস্তি হতে পারে। পাশাপাশি তাদের সন্তানদের জীবন গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.