হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের - The News Lion

হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের

 


দি নিউজ লায়ন;  হাওড়ার বঙ্কিম সেতু  থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী ( ৩৪ )। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কি  কারণে আত্মহত্যা তা তদন্ত করছে রেল পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.