ক্যানিং-এ অবস্থান বিক্ষোভে সাংসদ প্রতিমা মন্ডল - The News Lion

ক্যানিং-এ অবস্থান বিক্ষোভে সাংসদ প্রতিমা মন্ডল

 


দি নিউজ লায়ন;   রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের  বাসস্ট্যান্ডে কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল, ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস, ক্যানিং-১ ব্লকের সভাপতি তৃণমূলের শৈবাল লাহিড়ী, তৃণমূলের যুব নেতা বিকাশ মজুমদার সহ তৃণমূলের কর্মীরা।


ক্যানিং বাসস্ট্যান্ডে ১০ ও ১১ জুন ধরে চলছে পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে।এদিন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের রান্নার গ্যাস,পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.