হাসপাতালে ভর্তি রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস - The News Lion

হাসপাতালে ভর্তি রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস

 


দি নিউজ লায়ন;   হাসপাতালে ভর্তি রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের অপারেশন হবে।   এক বিবৃতিতে ভ্যাটিকান প্রেস অফিস, রোববার বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন।


 সেখানে তার রোগের অপারেশন করা হবে। যা করবেন অধ্যাপক সার্জিও আলফিয়েরি। অপারেশনের পর তার সবশেষ অবস্থা জানানো হবে।ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি তথ্য জানিয়েছেন। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রবিবারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস। 


 এরআগে রোববার ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।  ২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান বলেছে যে তাকে ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ এর জন্য চিকিৎসা করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.