অসীম দাসের হত্যাকাণ্ডের রহস্যভেদে বিশেষ টিম গঠিত হলো
দি নিউজ লায়নঃ মঙ্গলকোটে লাকুরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি অসীম দাসের হত্যাকাণ্ডের রহস্যভেদে বিশেষ টিম গঠন করলো পুলিশ। কয়েকদিন আগেই বাড়ি ফেরার পথে খুন হন তৃনমূল নেতা অসীম দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ সদস্যের এই বিশেষ তদন্তকারী কমিটিতে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক সহ কয়েকজন পুলিশ আধিকারিক।
এই বিশেষ টিমে দু’জন পুলিশ আধিকারিক রয়েছেন যারা একসময় মঙ্গলকোট থানার ওসির দায়িত্বে ছিলেন। তাই মঙ্গলকোট এলাকা সম্পর্কে তাঁদের অভিজ্ঞতাকে কাজ লাগাতে চাইছে। এলাকার ভৌগোলিক অবস্থানের পাশাপাশি বিভিন্ন অপরাধীদের সম্পর্কে তাঁদের ধারণা রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Post a Comment