৬ দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার - The News Lion

৬ দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ ৬ দিন ধরে নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার। তৃণমূল নেতা তথা ইট ব্যবসায়ী আনেসুর রহমানের মৃতদেহ উদ্ধার হলো বিহারের কাঠিহার জেলার বলরামপুর থানা এলাকার রেল লাইনের ধার থেকে। স্থানীয় সূত্রে খবর বলরামপুর থানা এলাকার ডালখোলা এবং বারসই রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আনিসুর বাবুর মৃতদেহ দেখতে পায় ওই এলাকার মানুষ।


 এরপরই মৃতদেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঠিহার মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তের পর আজ শনিবার ভোর বেলা ভালুকা হাতি ছাপা গ্রাম এ মৃতদেহ নিয়ে আসে তার পরিবার। সেখানেই আজ দুপুরে তাকে কবরস্থ করা হবে।যদিও আনেসুর বাবুর পরিবারের লোকেরা এটিকে খুন বলে দাবি করেছেন। শুধু তাই নয়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আনেসুর রহমানের পরিবার।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.