নয়াগ্রামে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
দি নিউজ লায়নঃ রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম প্যারাডাইস ক্লাবের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পুলিশ আধিকারিক প্রদীপ কুমার সর্দার, সমাজসেবী সুমন সাহু, ক্লাবের সভাপতি অতনু পট্টনায়ক ও সম্পাদক প্রদীপ মহাকুল সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ। রবিবার ক্লাব প্রাঙ্গণে শতাধিক বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হয় । সমাজসেবী সুমন সাহু বলেন শুধু চারা গাছ লাগালে চলবে না। এই চারাগাছ গুলিকে বড় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ।একটি গাছ একটি প্রাণ ।তাই যেভাবে একটি শিশুকে বড় করে তোলার জন্য পরিচর্যা করার প্রয়োজন ।
তেমনি একটি চারা গাছকে বড় করে তোলার জন্য পরিচর্যা করা দরকার ।তাই নয়াগ্রাম ব্লককে সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন যে এই ক্লাব সারা বছর বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ করে। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে দরিদ্র মানুষকে যাবতীয় সহযোগিতা করেছে ।তাই তাদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ মহৎ উদ্যোগ বলে তিনি জানান। পুলিশ আধিকারিক প্রদীপ কুমার সর্দার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করায় ওই ক্লাবের কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি নয়াগ্রামের সর্বস্তরের মানুষকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। ক্লাবের সভাপতি অতনু পট্টনায়ক বলেন আগামী দিনে আরও বেশকিছু চারা গাছ লাগানো হবে ।সেই সঙ্গে লাগানো চারা গাছ গুলিকে বড় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Post a Comment