শহীদ দিবস উপলক্ষে কি বললেন বিধায়ক আব্দুর রহিম বক্সি
দি নিউজ লায়নঃ করোনা বিধি মেনে পালিত হল শহীদ দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জায়েন্ট স্ক্রিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্য শুনলেন মালতিপুর বিধানসভায় তৃণমূলের সর্বস্তরের কর্মী ও সমর্থকরা।আজ ২১শে জুলাই। এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বছর ধর্মতলাতে শহীদ দিবস উপলক্ষে বিশাল সমাবেশ হয়।
কিন্তু গত বছর থেকে করোনার কারণে ভার্চুয়ালি পালন হচ্ছে শহীদ দিবস। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির বক্তব্য চালানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। সব এলাকায় দলীয় পতাকা তুলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালন করা হচ্ছে শহীদ দিবস। সেই মতো মালদা জেলার মালতিপুর বিধানসভাতে পালিত হল শহীদ দিবস।
দি নিউজ লায়নঃ মালতিপুর ব্লক তৃণমূল ও মালতিপুর বিধানসভার বিধায়কের উদ্যোগে মালতিপুর পাঠাগার ময়দানে এই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমানসহ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সেই মঞ্চে জায় জায়েন্ট স্ক্রিনে দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্য শুনেন তারা।
করোনা আবহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বড় মঞ্চ না করে পাঠাগার ময়দানে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এব্যাপারে মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, " ১৯৯৩ সালে সচিত্র পরিচয় পত্রের দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসের মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল। সেই দিনের শহীদদের উদ্দেশ্যে পালন শহীদ দিবস। করোনার কারণে ভার্চুয়াল ভাবে হচ্ছে। কোন জাঁক-জমক হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি।"

Post a Comment