এবার ঘরে বসেই তৈরি করুন মিট স্টু - The News Lion

এবার ঘরে বসেই তৈরি করুন মিট স্টু

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

হাফ কেজি হাড়ছাড়া খসির মাংস

তিন টেবিল চামচ ময়দা

চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো

ক দুই টেবিল চামচ তেল

 আটটি পেঁয়াজ

এক কাপ গাজরের টুকরো

 এক কাপ আলুর টুকরো

পরিমান মতো নুন


প্রণালি

একটি পাত্রে ময়দার সাথে গোলমরিচের গুঁড়ো ও নুন  মিশিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলোতে ময়দার মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। এরপর কড়াইয়ে গরম তেলে মাংসের টুকরোগুলো সামান্য ভেজে নিন। ভাজা হয়ে গেলে এর সাথে জল ঢেলে সেদ্ধ করার জন্য ১৫ মিনিট ঢেকে রাখুন।


১৫ মিনিট পরে ঢাকনি তুলে একে একে গাজরের টুকরো, আলুর টুকরো ও নুন দিয়ে আর ১৫ মিনিট ঢেকে রাখুন। সেদ্ধ হয়ে গেলে ঢাকনি তুলে পেঁয়াজের টুকরোগুলো আরও কিছুক্ষণ ওভেনে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মিট স্টু। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.