করোনা কালে কীভাবে ঘরকে প্রাকৃতিকভাবে ঠাণ্ডা রাখবেন? - The News Lion

করোনা কালে কীভাবে ঘরকে প্রাকৃতিকভাবে ঠাণ্ডা রাখবেন?

 


দি নিউজ লায়নঃ  যদিও ক্যালেন্ডারে গরম গিয়ে বর্ষা এসেছে, তবু গরম কমেনি।এমনি সময় গরম বেশি লাগলে সাধারণত একাধিকবার স্নান, ঠাণ্ডা জল পান ও আইসক্রিম খাওয়া এসি চালিয়ে বসে থাকা ইত্যাদি করে থাকেন। কিন্তু এই সময়ে এগুলি আপনাকে স্বস্তি এনে দিতে পারে না। কারন করোনা থেকে দূরে থাকতে হলে সর্দি থেকে সুরক্ষা পেতে হবে। আসুন আমরা জেনেনি প্রাকৃতিকভাবে ঘর ঠাণ্ডা রাখার উপায়। 

প্রাকৃতিক ভেন্টিলেশন

আপনার ঘরের কোন দিক দিয়ে বাতাস প্রবেশ করে, সেটি লক্ষ করুন। পর্যবেক্ষণ শেষে সেই দিকের জানালাটি খোলা রাখুন। এতে আপনার ঘরে পর্যাপ্ত বাতাস যেতে পারবে।

জানালা খোলা রাখুন

শুধু দিনে নয়, সূর্যাস্তের পরও জানালা খোলা রাখুন। গরমে বায়ুপ্রবাহ তীব্র থাকে, যা স্ট্রোকের কারণ হতে পারে। কিন্তু সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। এ সময় ঠাণ্ডা বাতাস ও প্রায়ই বৃষ্টির সঙ্গে ঝড় হয়। তাই সন্ধ্যায় মিষ্টি বাতাস পেতে খোলা রাখুন জানালা। 


নিজেই তৈরি করুন এয়ার কন্ডিশনার

বড় একটি বোলে বরফ কিউব রাখুন এবং ফ্যান চালু করুন। বরফ গলে যাওয়ার সঙ্গে বাতাস ঠাণ্ডা পানিকে শোষণ করবে এবং রুমে ছড়িয়ে দেবে। এভাবেই আপনার রুম ঠাণ্ডা হবে।

সাদা লিনেন কার্যকর

ঘর ঠাণ্ডা রাখতে সাদা লিলেনের কাপড় কার্যকর। সাদা বা উজ্জ্বল রঙের বস্তু তাপমাত্রাকে শোষণ করে না এবং প্রতিফলন ঘটায়। তাই এটি ঘরে ঠাণ্ডা অনুভব এনে দেয়। বেডশিট, জানালার পর্দাসহ সাদা লিলেন কাপড় ব্যবহার করুন।


দারুণ প্রাকৃতিক দৃশ্য

ঘরের দৃশ্যাবলীর দিকে মনোযোগ দিন। ঘরকে শীতল রাখতে কিছু স্থানে টবে গাছ রোপণ করুন, বাইরে বাগান তৈরি করুন। ঘরের পূর্ব-পশ্চিম কোণে ছায়া দেয়, এমন গাছ রোপণ করুন। এতে সূর্য সরাসরি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাড়ির চারপাশে ঘাস রোপণ করলে তা বাড়িতে ঠাণ্ডা পরিবেশ এনে দেবে।

সাদা ছাউনি

বাড়িকে প্রাকৃতিকভাবে শীতল রাখতে এটি সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। বিশেষত শহরাঞ্চলে এটি বেশ ভালো পদ্ধতি। এটি সূর্যের তাপ থেকে বাড়িকে রক্ষা করে এবং প্রাকৃতিকভাবে বাড়িতে শীতল ভাব এনে দেয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.