জগাছায় ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত - The News Lion

জগাছায় ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ হাওড়ার জগাছায় ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত শুভদীপ বন্দোপাধ্যায়। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। রবিবার শুভদীপের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেন। দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। 


সোমবার দিল্লির আদালতে তাকে তোলা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে হাওড়া আনা হবে। শুভদীপকে এদিন দিল্লির পাতিয়ালা কোর্টে তোলা হয়। এবং সেখান থেকেই তাকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেয় হাওড়া সিটি পুলিশের জগাছা থানা। উল্লেখ্য, নিজেকে সিবিআই আধিকারিক বলে ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল শুভদীপের বিরুদ্ধে। কয়েকদিন আগে কলকাতায় দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে চলে আসে। 


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে হাওড়ার শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভদীপের বিরুদ্ধে গত মে মাসে অভিযোগও জমা পড়ে জগাছা থানায়। জানা যায়, ২০১৯ এর নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ করেন শুভদীপ। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে। এরপর তদন্তে নেমে জগাছা থানার পুলিশ দিল্লি থেকে শুভদীপকে গ্রেফতার করে। 


বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে দিল্লির একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শুভদীপকে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে এখানে আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০/৪১৯/৪১৬/৪৯৪ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘরের ছেলে কি করে এই কাজে এলো তা তিনি বুঝতে পারছেন না শুভদীপের পরিবারও। পরিবার সূত্রের খবর, লেখাপড়ায় মোটামুটি ভালই ছিলেন শুভদীপ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে বেঙ্গালুরুর একটি কলেজে বি টেকে সুযোগ পেয়েছিলেন। 


হঠাৎ কি করে এই অসৎ কাজে তিনি পড়লেন তা সকলের কাছেই বিস্ময়ের। একজন সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলে কিভাবে সে এমন জালিয়াতির কাজে জড়িয়ে পড়লেন তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই বিষয়গুলো জানতে চাইছেন তদন্তকারী  আধিকারিকরা। এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শুভদীপকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গত রবিবার গভীর রাতে দিল্লি থেকে গ্রেপ্তার হয়। ট্রানজিট রিমান্ডে এখানে আনা হচ্ছে। এরপর জেরা করে প্রকৃত ঘটনা জানা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.