আজ মহাকুমা আদালতে তোলা হলো কৃষ্ণনগর এসিড হামলার মূল অভিযুক্তকে - The News Lion

আজ মহাকুমা আদালতে তোলা হলো কৃষ্ণনগর এসিড হামলার মূল অভিযুক্তকে

 


দি নিউজ লায়নঃ নদিয়ার কৃষ্ণনগরে এসিড হামলার ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য শিকারি এবং অ্যাসিড বিক্রেতা নিরঞ্জন পাত্রকে কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হলো। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নদীয়ার হাঁসখালি থানার বগুলা থেকে গ্রেফতার করে মূল অভিযুক্ত কে। সূত্রের খবর বুধবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে লক্ষ্য করে এসিড হামলা করে নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি ঘরামি এলাকার যুবক অচিন্ত্য শিকারি। 


এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী।এরপরই তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে নদীয়ার বগুলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী যিনি অ্যাসিড বিক্রি করেছিলেন অচিন্ত্য শিকারির কাছে থাকেও পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.