খোয়া যাওয়া মোবাইল সেট উদ্ধার - The News Lion

খোয়া যাওয়া মোবাইল সেট উদ্ধার

 


দি নিউজ লায়ন; খোয়া যাওয়া মোবাইল সেট উদ্ধার করে সেগুলো তুলে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। সোমবার হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেবকুন্ড, এসিপি ট্রাফিক-১ দেবাশীষ গাঙ্গুলি সহ বিভিন্ন আধিকারিকদের  উপস্থিতিতে হাওড়ার গোলাবাড়ি থানা থেকে তুলে দেওয়া হলো সেই মোবাইল সেটগুলি। 


এব্যাপারে ডিসি নর্থ অনুপম সিং  জানিয়েছেন, এই বছর জুন মাসে খোয়া গিয়েছিল এই মোবাইল সেটগুলি। এদিন মোট ৩৫টি মোবাইল সেট তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.