আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের পরিসর আরও বেড়ে গেল
দি নিউজ লায়নঃ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের পরিসর আরও বেড়ে গেল। প্রথাগত নতুন দশটি সাবজেক্ট ও কর্মমূখি নয়টি এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করার অনুমোদন পেল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। আগামি শিক্ষা বর্ষেই স্নাতকোত্তরে এই সব নতুন অনুমোদন পাওয়া বিষয়ে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তবে নয়টি কর্মমুখি কোর্স হবে সেল্ফ ফিনান্সিং।
অর্থাৎ কর্মমুখি এই সব ওয়ান ইয়ার পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলোর খরচ ছাত্র ছাত্রীদেরই বহন করতে হবে। উল্লেখ্য মাত্র ছয় মাস আগে ইতিহাস, ইংরেজি, পদার্থবিদ্যা আর রসায়ন এই চার বিষয় নিয়ে যাত্রা শুরু করেছিল বহু কাঙখিত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। এবার আগামি সেশনে আরো নতুন দশ বিষয়ে পড়ানোর অনুমোদন পেল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। আগামি সেপ্টেম্বরের সেশনেই নতুন দশটি প্রথাগত বিষয় সহ মোট চোদ্দটি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ছাত্র ছাত্রীরা।
জানা গিয়েছে নতুন করে বোটানি, জুয়োলজি, ম্যাথমেটিকস,বেঙ্গলি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, কমার্স,ইকনমিকস, জিওগ্রাফি এই দশ বিষয়ে পঠন পাঠনের অনুমোদন পেয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। শুক্রবার সাংবাদিক সন্মেলন খুশির এই খবর জানিয়েছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য মহেন্দ্র নাথ রায়।
তিনি বলেন, " বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের পরিসর বাড়ায় আমরা খুশি। এই সব নতুন নতুন বিষয় চালু করার অনুমোদন দেওয়ায় আমি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স, ফ্যাকাল্টি ও স্টাফদের কাছেও আমি কৃতজ্ঞ। ট্র্যাডেশনাল ১৪ টি বিষয়ে আমরা আগামি সেপ্টেম্বরে নতুন সেশনে ভর্তি শুরু করছি। আর নয়টি কর্মমুখি ডিপ্লোমা কোর্সে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি নেওয়া শুরু করা হবে।"

Post a Comment