আইপিএলের নতুন সূচি প্রকাশ - The News Lion

আইপিএলের নতুন সূচি প্রকাশ

 


দি নিউজ লায়নঃ  করোনার জেরে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের বাকি অংশ আবারও শুরু হচ্ছে।  রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আইপিএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। বাকি অংশের সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে।  


সূচিতে দেখা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।  আইপিএলের সূচি পরিবর্তন হলেও পূর্বের সময়েই ম্যাচগুলো হবে।  দিনে দুটি করে ম্যাচের সূচি আছে সর্বসাকুল্য সাত দিন। অর্থাৎ ৩১ ম্যাচের মধ্যে মাত্র ৭টি ম্যাচের সূচি রয়েছে বিকেলে। বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে রাতে। 


 তিন স্টেডিয়ামের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচসহ শারজাহতে হবে ১০টি ম্যাচ। বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.