খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে ঢুকে পড়লো দলছুট একটি হাতি
দি নিউজ লায়ন; ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল দেখা দিয়েছে।মাঠেও সে রকম কিছু নেই। আমন ধান চাষের কাজ চলছে। বৃহস্পতিবার খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে ঢুকে পড়লো দলছুট একটি দাঁতাল হাতি । বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাতিকে ঘরের সামনে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের মদনশোল গ্ৰামে আচমকা দাঁতাল হাতি প্রবেশ করতে ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা।
দাঁতাল হাতি টিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রুট মার্চ করার পর অবশেষে দাঁতালটিকে গ্ৰামবাসীরা তাড়ালে দাঁতাল টি স্থানীয় রান্ডো খালের দিকে চলে যায়। গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় বনদফতর কে জানিয়েছেন। গ্রামবাসীদের আশঙ্কা ফের যেকোনো সময় দাঁতাল হাতি টি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাতে পারে ।
যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই হাতিটির ওপর নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা।

Post a Comment